চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবলীগ।
বুধবার সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। কেক কাটার পর দলীয় কার্যালয় থেকে একটি বনার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবদলের সভাপতি নুরুজ্জামান আজাদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আঃ কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রি মর্জিনা খাতুন জেলী, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ লুৎফর রহমান। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম লেচু, আবু হানিফা রঞ্জু, যুবলীগের সাধারন সম্পাদক (ভারঃ) জাহাঙ্গির আলম ভুট্টু, মহিলা যুবলীগের নেত্রি আনজুমান আরা প্রমুখ।