দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র এ ব্যবসায় উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১১ অক্টোবর) কোম্পানীর দিনাজপুর সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর ভিপি ও দিনাজপুর জোনের ইনচার্জ মো. সাহেব আলীর সভাপতিত্বে ব্যবসায় উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব আবু আহমদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন, কোম্পানীর ভিপি ও সেতাবগঞ্জ জোনের ইনচার্জ মো. ইসমাইল হোসেন।
কোম্পানীর বিসি মো. আব্দুল হাফিজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর বিসি মাওঃ মতিউর রহমান, বিসি মো. নবীউল ইসলাম, মো. সাইদুর রহমান, মো. ইয়াকুব আলী, মো. তাজুল ইসলাম প্রমূখ।
ব্যবসায় উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর জোনের বিভিন্ন এজেন্সী ও সাংগঠনিক অফিসের বিসি, বিএমসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব আবু আহমদ রানা ফারইষ্টের কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন, বীমা পেশায় সততা ও নিষ্ঠার কোন বিকল্প নেই। তাই কোম্পানীর প্রতিটি কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। দক্ষতার সাথে সাধারণ মানুষের কাছে সঞ্চয়ের উপকারিতা তুলে ধরতে পারলে কোম্পানীর গ্রাহক বৃদ্ধি পাবে।