• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে বৃদ্ধা নিহত

নিহতকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ফয়জুন নেছা নামের ষাট বছরের এক বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকালে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত আবুল হোসেন স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী দেলজান বেওয়া একটি কাঁঠাল গাছ বিক্রি করে। গাছ ক্রয়কারী রাফিউর রহমান শ্রমিক নিযুক্ত করেন গাছ কাটার আগে গাছে উঠে তার ডালগুলো কাটছিল। এ সময় তার মা ফয়জুন নেছা ওই পথে যাওয়ার সময় একটি ডাল তার মাথায় পড়লে সে ঘটনাস্থলে মারা যায়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় দুর্ঘটনাজনিত একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ