
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নব্বই বোতল ফেন্সিডিল শরীরের সাথে পেচিয়ে ঢাকা নিয়ে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে তাদের নীলফামারীর জলঢাকা উপজেলার ঢাকা কোচষ্ট্যান্ড থেকে আটক করা হয়। আটককৃতরা হলো নীলফামারীর ডিমলা উপজেলা পূর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনীর মৃত একরামুল ইসলামের স্ত্রী মায়া বেগম(৫৫) ও তার পুত্র নুরুল ইসলামের স্ত্রী পুত্রবধু লাভলী বেগম(৩৫)।
অভিযোগ মতে এই শাশুড়ি ও বৌমার দীর্ঘদিন ধরে এলাকা থেকে ফেন্সিডিল বহন করে আসছে।
তারা ডিমলা উপজেলা থেকে বিভিন্ন পথ দিয়ে গোপনে জলঢাকা উপজেলা শহরে প্রবেশের পর এখান থেকে ঢাকা যাতায়াত করতো। ঘটনার সময় জলঢাকা থানা গোপন সংবাদ এলে পুলিশ তাৎক্ষনিক জলঢাকার ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান চালিয়ে শাশুড়ি ও বৌমাকে ৯০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনর্চাজ আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম জানান আটককৃত শাশুড়ি বৌমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।