• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিএনপি নেতা আশরাফুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন

DSC01208 copyদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো. আশরাফুল আলমের ৪ দফা জানাজা শেষে লালবাগ গোরস্থানে দাফন করা হয়েছে।
প্রথম জানাজা বৃহস্পতিবার (১২ নভেম্বর) মরহুমের গ্রামের বাড়ী খানসামা উপজেলার হোসেনপুর মৌলভীপাড়া গ্রামে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে, তৃতীয় জানাজা সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এবং চতুর্থ ও শেষ জানাজার নামাজ লালবাগ গোরস্তান সংলগ্ন দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এর আগে মরহুম আশরাফুল আলমের লাশ দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে পৌছলে শতশত জনতা তাকে এক নজর দেখার জন্য ভীড় জমায়। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
এদিকে ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপির, পৌর বিএনপি, কৃসকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মরহুম আশরাফুল আলমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ইনস্টিটিউট মাঠে জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, মরহুমের আত্মীয় বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা, মরহুমের ছোট ভাই মো. রাজিউর রহমান বুলু, মরহুমের একমাত্র ছেলে শরিফুল আলম দুর্জয় প্রমূখ।
তার জানাজার নামাজে জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধরী, যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মো. ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগ নেতা শরিফুল আহসান লাল, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান জামায়াতের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আফতাব ্দ্দুীন মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধরী মুন্না,  জেলা ন্যাপ সভাপতি মো. মঞ্জরুল আলম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সাবেক সাংগঠনিক সম্পাদক মখুলেসুর রহমান রওশন, দিনাজপুর প্রেসক্লাবের (একাংশের) সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারী মোহন, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার আহবায়ক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী জেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, মাহবুবুল হক হেলাল, দপ্তর সম্পাদক মো. তৈমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুকসেদ আলী মঙ্গলীয়া, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ এমাম আলী, সাবেক পিপি এ্যাড. আব্দুস সাঈদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সাংগঠনিক আব্দুল মান্নান সরকার, কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মো. ফয়সাল হাবিব সুমন, সাবেক প্যানেল মেয়র মো. আলতাফ উদ্দিন, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কুষকদল, স্বেচ্ছাসেবক দল, তরুনদল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাগপা, ন্যাপ, ওয়াকার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া সৈয়দ, ঠাকুরগাঁও জেলা বিএনপির কয়েকজন নেতা মরহুম আশরাফুল আলমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সোমবার দিবাগত রাত ২টায় ভারতের বেঙ্গালোরের কলম্বিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনী সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মরহুম আলহাজ্ব আশরাফুল আলম ১৯৫৬ সালে দিনাজপুর শহরের রামনগর এলাকায় পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী শবনম আলম ও একমাত্র ছেলে মো. শরিফুল আলম দুর্জয় রেখে গেছেন।
মরহুম আলহাজ্ব মো. আশরাফুল আলম ১৯৯১ সালে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। এর পর বিভিন্ন দায়িত্ব পালন করে ২০০২ সাল হতে ২০০৬ সালের আগষ্ট মাস পর্যন্ত তিনি যোগ্যতা ও দক্ষতার সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর শোক:
আশরাফুল আলমের মৃত্যুতে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন, একজন অদম্য সাহসী ও ত্যাগী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপুরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ