• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাজী কর্তৃক নববধূ ধর্ষনের শিকার

ধর্ষণগাইবান্ধা  : গাইবান্ধার পলাশবাড়ীতে গার্মেন্টসকর্মী নববধূকে (১৬) ধর্ষণ করেছে কথিত বিবাহ রেজিস্ট্রার কাজী শামীম। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ গতকাল শুক্রবার রাতে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা শেষে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরিহারপুর গ্রামের মেহেদী হাসানের মেয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে। এ সুবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেড়ামালঞ্চা গ্রামের মনছের আলীর ছেলে গার্মেন্টস কর্মী মুক্তার হোসেনের (২৩) সাথে পরিচয় হয়। এরপর এদের মধ্যে প্রেম ভালোবাসার একপর্যায়ে দু’জনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিপত্তি দেখা দেয় এর আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়েছিল। ফলে প্রথম স্বামীকে এফিডেভিটের মাধ্যমে তালাক দিয়ে মুক্তার হোসেনকে বিয়ে করতে হবে। আইনগত বাধা-বিপত্তি এড়াতে তারা কাজীর শরণাপন্ন হয়। এ সুযোগে পলাশবাড়ীর হোসেনপুর ইউপির কাজী মধ্য রামচন্দ্রপুর (হাসবাড়ী) গ্রামের আলহাজ আহম্মদ সরকারের ছেলে ২ সন্তানের জনক প্রক্সি কাজী শামীম বৃহস্পতিবার রাতে এফিডেভিটের কথা বলে ফুসলিয়ে মেয়েটিকে তার মোটরসাইকেলে নিয়ে পলাশবাড়ীতে আসে। ওই রাতেই উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ নূরপুর এলাকায় অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এদিকে কিংকর্তব্য বিমূঢ় মেয়েটি ঘটনাস্থল থেকে সরাসরি থানায় এসে ধর্ষণের ঘটনাটি পুলিশকে জানায়। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে স্বামী মুক্তার হোসেন থানায় আসে।

থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ধর্ষক ভুয়া কাজী শামীমকে গ্রেফতারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেয়েটি বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা (নং-১২, তাং-১৩/১২/১৫) দায়ের করে।

মামলার তদন্তকারী এসআই বলাই চন্দ্র জানান, শুক্রবার রাত সোয়া ৮টায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে ধর্ষিতাকে নিরাপত্তা জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ