• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ফুলবাড়ীতে কলেজ ছাত্রী অপহরণ. থানায় মামলা

Pic copyফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কলেজ পড়ুয়া ছাত্রী পিংকি রাণী অপহরণ হয়েছে। এ ব্যাপারে থানায়েএকটি মামলা দায়ের করেছে অপহৃতার ভাই সন্তোষ কুমার।

মামলার সূত্র মতে, পিংকি রাণী ফুলবাড়ী সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী। গত ৯ই নভেম্বর সকালে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে ব্রাক অফিসের পশ্চিমে ময়দা মিলে পৌছামাত্র একটি সাদা রঙের মইক্রোবাস  তার গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা  সাজেদুল ইসলাম সাদ্দাম (২২),  মোশাররফ হোসেন বাবু (৫৫),  শফিকুল ইসলাম শিকদার (৪০)  পিংকি রাণীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে অপহৃতার ভাই। অপরদিকে মামলা করায় অপহরণকারীরা পিংকি রাণীর ভাইকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি প্রদর্শন করছেন।

এ ঘটনার বিষয়ে ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু হায়দার মোহাম্মদ ফয়জুর রহমান এর সাথে শনিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অপহরণের মামলা হয়েছে। এ বিষয়ে আমি কিছু জানিনা তবে পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেন ।

বর্তমান পিংকি রাণীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তার ভাই বোনকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ