• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাংলাদেশিদের জন্য প্যারিসে হটলাইন চালু

indexসিসি ডেস্ক: প্যারিসে ভয়াবহ হামলার পর দেশটিতে অবস্থান করা বাংলাদেশিদের সম্পর্কে তথ্য জানতে হটলাইন চালু করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। হটলাইন নম্বরটি হলো- 0033146519033।

শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়া আলম তার ফেসবুকে পেজে দেওয়া স্ট্যাটাসে বাংলাদেশিদের ওই হটলাইনে যোগাযোগ করতে বলেন।

এর আগে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের  উপপরিচালক মো. কামরুজ্জামান ভূইয়া  জানান, প্যারিসে হামলায় কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। আর ফ্রান্সে অবস্থান করা স্বজনদের সম্পর্কে তথ্য জানতে নিচের হটলাইনে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশিরা। নম্বরগুলো হলো- +৩৩১৪৬৫১৯০৩৩। এছাড়া টিএম রেজা +33 6 51 36 02 22  (মোবাইল) এবং  ওয়াহিদ ভার তাহের +33614497095 (মোবাইল)।

এর আগে দুপুরে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার জেনারেল হযরত আলী খান জানান, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জরুরি অবস্থার মধ্যে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া যে কোনো প্রয়োজনে দূতাবাসের হেল্প লাইন (01 46 51 88 44) নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসসহ এর আশপাশের ছয় স্থানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। এ সময় আট হামলাকারীও নিহত হয়েছেন। এ সব হামলায় আহত হয়েছেন আরো শতাধিক। হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ