• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

আশরাফুল আলম স্মরনে বিএনপির দোয়া ও আলোচনা সভা

BNP Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব মো. আশরাফুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা শনিবার বাদ মাগরিব জেল রোডস্থ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধরী, সিনিয়র সহ-সভাপতি অঅলহাজ্ব রেজিনা ইসলাম, যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাররম হোসেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি অঅলহাজ্ব সোলায়মান মোল্লা, মরহুম আশরাফুল আলমের  একমাত্র ছেলে শরিফুল আলম দুর্জয় প্রমুখ।
সভায় বক্তারা মরহুম আশরাফুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আশরাফুল আলম ছিলেন দিনাজপুর বিএনপির রাজনীতিতে একজন অন্যতম সংগঠনক। তার মৃত্যুতে বিএনপির অপূরনীয় ক্ষতি হয়েছে যা কোন দিন পূরণ হওয়ার নয়। অতিতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার আহবান জানান।
জেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল, দপ্তর সম্পাদক মো. তৈমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গলিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, পৌর মহিলাদলের আহবায়ক শাহিন সুলতানা বিউটি, যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, ছাত্রদল নেতা মহিউদ্দীন মন্ডল বকুল, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, মৃক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, তরুনদর্লসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর সোমবার দিবাগত রাত ২টায় ভারতের বেঙ্গালোরের কলম্বিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনী সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ