• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

আমেরিকান ইউনিভার্সিটির হিরো-৪২০

ফারিয়াবিনোদন ডেস্ক: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এঅাইউবি) সেই ছাত্রীর পচিয়টা আর নতুন করে দেয়ার কিছু নেই। গ্ল্যামারের গুনে বাংলাদেশ ছাপিয়ে এখন ভারতেও ছড়িয়ে গেছে তার ক্যারিশমা। বলছি নুসরাত ফারিয়ার কথা। তার পরিচিতি এখন এআইইউবি ছাত্রী হিসেবে নয়। জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে পরিচিতি পেয়েছে।

তবে আমরা তাকে ছাত্রী হিসেবেই দেখতে চাই। হ্যাঁ পাঠক ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকী’ মাধ্যমে নায়িকা হিসেবে বাজিমাত করেছেন আলোচিত মডেল-উপস্থাপিকা নুসরাত ফারিয়া।

গেল ঈদুল আযহায় ছবিটি মুক্তি পায়। যৌথ প্রযোজনার ছবিটিতে ফারিয়ার নায়ক ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা।

এবার নুসরাত আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার নতুন সিনেমার নাম ‘হিরো-৪২০’। ছবিতে কলকাতার নায়ক ওমের বিপরীতে অভিনয় করবেন ফারিয়া। রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমাটি  ‘যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল। সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির শুটিং শুরু হবে ২০ নভেম্বর থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ