• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

খানসামায় বাল্যবিয়ের অপরাধে ৩ জনের জেল

ভ্রাম্যমান-আদালতখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ের অপরাধে বর, নিকাহ রেজিস্টার (কাজী) ও মেয়ের মামাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
সূত্রমতে, উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের হলদিপাড়ার কালিয়া শেখের কন্যা গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী (১৪) কে একই উপজেলার মাঝিপাড়ার খাজির উদ্দিনের পুত্র আমিনুর রহমানের (২১) সাথে গত ১০ নভেম্বর গোপনে বিয়ে দেয়া হয়। বিয়ের রেজিষ্ট্রি করেন ওই ইউনিয়নের কাজী মো: আব্দুল বারেক। পরে ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটি ও এলাকার শিশু সদস্যরা ওই ছাত্রীর পিতা-মাতাকে বাল্যবিবাহের কুফল সর্ম্পকে অবগত করায়। কিন্তু মেয়ের অভিভাবক এসব উপেক্ষা করে ১৩ নভেম্বর শুক্রবার রাতে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছিল।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাজেদুর রহমান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর আমিনুর রহমান সহ কনের মামা মোজাম্মেল হককে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ছাড়াও বাল্যবিবাহ রেজিষ্ট্রি করার অপরাধে আলোকঝাড়ী ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টিার আব্দুল বারেককে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারায় গত ১৪ নভেম্বর এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ