রংপুর: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও রংপুর বিভাগীয় আমির মাওলানা মমতাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রোববার দুপুর আড়াইটার দিকে মহানগরীর কামারপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, কামারপাড়ার নিজ বাসা থেকে জামায়াত নেতা মমতাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে।