• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিল উত্থাপন

সংসদ ভবনঢাকা: মেয়র পদে দলীয় ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার সুযোগ রেখে সংসদে বিল উপস্থাপন করা হয়েছে। রোববার উত্থাপিত বিলে কাউন্সিলরদের দলীয় মনোনয়নের বিধানটি সংশোধিত আইনে বাদ দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় দিনের সম্পূরক কার্যসূচিতে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ  হোসেন ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০১৫ উত্থাপন করেন। বিলটি অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

গত ২ নভেম্বর অধ্যাদেশ জারির দুই সপ্তাহের মাথায় তা রহিত করে আইনের সংশোধন আনা হল। সেক্ষেত্রে কাউন্সিলর পদে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগটি বাদ দিয়ে শুধু মেয়র পদে দলীয়ভাবে ভোটের সুযোগ রাখা হল। কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয়ভাবে ভোটের সুযোগ বহাল থাকল। সংসদে উত্থাপনের পর বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংশোধিত বিলে বলা হয়েছে, পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য কোনো রাজনৈতিক দল মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

এর আগে অধ্যাদেশে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের দল মনোনীত প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছিল।

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় সংসদ বসার জন্য অপেক্ষা না করে ২ নভেম্বর এ আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়। ৮ নভেম্বর সংসদের অষ্টম অধিবেশনের প্রথম দিন তা উত্থাপন করা হয়। পরে ৯ নভেম্বর স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন- ২০১৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সংশোধিত বিলটি উত্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ