• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানকে মামলায় অন্তর্ভূক্ত করতে রুল

হাই কোর্টঢাকা : বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও বোর্ড সভার সদস্যদের মামলায় অন্তর্ভূক্ত করতে দুদক চেয়ারম্যানকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো: রুহুল কদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলের বিষয়টি আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান রিটকারীর আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। রুলে দুদকের চেয়ারম্যান, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। তাদেরকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নোয়াখালীর হারুনর রশিদ নামের জনৈক ব্যক্তি এ রিট দায়ের করেন।

বেসিক ব্যাংকের প্রায় চার হাজার কোটি টাকা  ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের ওই সময়ের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে বাদ দিয়ে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময়ে ৫৮ টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই কেলেঙ্কারিতে ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম ব্যাপকভাবে উচ্চারিত হলেও কোনো মামলায় তাঁকে আসামি করা হয়নি।  অথচ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য শেখ আবদুল হাই দায়ী- এ কথা বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ