• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

রাবির ভর্তি পরীক্ষার ‘ই’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ই’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ দুটি ইউনিটের জোড় ও বিজোড়ের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়। গত ১০ নভেম্বর ‘ই’ ইউনিটের এবং ১১ নভেম্বর ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটর সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘ই’ ও ‘এইচ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ru.ac.bd) ও ডিনস্ কমপ্লেক্সের সামনে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা জানান, এ বছর ‘ই’ ইউনিটে মোট ২৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। যাদের বিজোড় ও জোড় রোল নম্বরে বিভক্ত করে দুই ভাগে পরীক্ষা নেওয়া হয়। জোড় ও বিজোড় মিলিয়ে প্রায় ২ হাজার ৩০০ জন শিক্ষার্থীকে মেধাক্রম ও অপেক্ষমাণ তালিকায় স্থান দেওয়া হয়েছে। এ অনুষদের আসন সংখ্যা ৭৯৮টি। তবে কতজন শিক্ষার্থী পাস করেছেন সে হিসাব করা হয়নি বলে জানান অধ্যাপক নীলুফার সুলতানা।

তিনি আরো জানান, আগামী ৭ ডিসেম্বর ‘ই’ ইউনিটের বিজোড় ও ৮ ডিসেম্বর জোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এ দুদিনের সাক্ষাৎকার নির্দিষ্ট দিনে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে (নিচতলা) নেওয়া হবে। তবে এ শিডিউল প্রয়োজনে পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত বলেও জানান হয়।

এদিকে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল জানান, এ বছর এইচ ইউনিটে ২৩ হাজার ৬৬০ জন শিক্ষার্থী আবেদন করেন। যাদের মধ্যে ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৩ হাজার ৮৬০ জন। বিজোড় ও জোড় রোল নম্বরে বিভক্ত করে দুই ভাগে পরীক্ষা নেওয়া হয়।

প্রকৌশল অনুষদের ২৭২টি আসনের বিপরীতে বিজোড় থেকে প্রথম ৫০০ জনকে আগামী ২৮ নভেম্বর এবং জোড় থেকে প্রথম ৫০০ জনকে আগামী ২৯ নভেম্বর মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় পছন্দের ফরম পূরণ সেটি প্রিন্ট দিয়ে স্বাক্ষরসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ