• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নোয়াখালীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবিনোয়াখালী: নাশকতার ও সহিংসতার আশঙ্কায় নোয়াখালীর বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার (রিভিউ) রায়কে কেন্দ্র করে এ সিন্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা শহর মাইজদীতে অতিরিক্ত আরো এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক  ড. মাহে আলম জানান, আইন-শৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে বুধবার সকাল জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ