• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সকল নির্বাচনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে

IMG_20151118_180134-e1447848163634গাইবান্ধা: পৌরসভা নির্বাচন থেকে শুরু করে আগামী দিনে সকল নির্বাচনেই সব জায়গাতেই জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পীর পলাশবাড়ির বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কর্মসূচীতে যোগদানের শুরুতে তিনি এ কথা বলেন। আপনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, কিন্তু আপনি বলছেন দেশে গনতন্ত্র নেই, আপনার এমন অবস্থানের কারণ কি? এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, দলীয় ভাবে জাতীয় পার্টি বিরোধী দল। বিরোধী দল হিসেবে ওই বক্তব্য, বিশেষ দূত হিসেবে নয়। একের পর এক বিদেশী হত্যা সম্পর্কে তিনি বলেন, এগুলো সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।

একের পর এক বিদেশী হত্যা নিয়ে তিনি বলেন, এটা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। যুদ্ধাপরাধীদের ফাসির রায় সম্পর্কে তিনি বলেন, আদালতের কার্যক্রম নিয়ে কোন মন্তব্য নেই।

দিলারা খন্দকার শিল্পীর ব্যক্তিগত উদ্যোগে নেয়া এই কর্মসুচীতে পলাশবাড়ি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ