• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |

৯৫ ওমরাহ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

timthumb.phpসিসি নিউজ : ২০১৪ সালে ওমরাহ পালন করতে গিয়ে প্রায় সাড়ে ১১ হাজার বাংলাদেশী ওমরাহযাত্রী সৌদি আরব থেকে ফেরত না আসায় সরকার ৯৫ ওমরাহ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আজ বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, উপসচিব (হজ্জ) মো. নাসিরউদ্দিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মতিউর রহমান বলেন, ১০৪ ওমরাহ এজেন্সির মধ্যে অভিযুক্ত ৬৯ ওমরাহ এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও সর্বোচ্চ ২ কোটি থেকে সর্বনিম্ন ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানাসহ তিন সাজাই প্রদান করা হয়েছে। এছাড়া ২৬ এজেন্সিকে শুধু আর্থিক দন্ড প্রদান করা হয়েছে। আর ৯টি এজেন্সির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ইমিগ্রেশন রিপোর্টের সাথে পরীক্ষা করে দেখে পুনঃতদন্ত করার নিদের্শ দেয়া হয়েছে।
ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের ওমরাহ ব্যবস্থাপনা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রদত্ত তথ্য অনুসারে ২০১৪ সালে ওমরাহ পালন করতে গিয়ে ১১ হাজার ৪৮৫ জন ওমরাহযাত্রী দেশে ফেরত আসেনি। তিনি বলেন, বিষয়টি ছিল বাংলাদেশের জন্য বিব্রতকর ও অনাকাঙ্খিত। এ কারণে ২০১৫ সালে বাংলাদেশের ওমরাহযাত্রীদের অনুকূলে সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা ইস্যু করেনি।
মন্ত্রী বলেন, তিনি গত ৮ জুন দায়ী ওমরাহ এজেন্সিসমূহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে আলোকে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় এ বছর ওমরাহ ভিসা চালু হবে বলে মন্ত্রী সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ