• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

নাইজেরিয়ায় মার্কেটে বোমা হামলায় নিহত ৩০

nigeria1447846362আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়া একটি সবজি মার্কেটে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বুধবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর ইয়োলায় সবজি মার্কেটে আত্মঘাতী হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে শনিবার ইয়োলা সফরে যান দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। সেদিন তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এখন পরাজয়ের দ্বারপ্রান্তে।
চলতি বছরে ইয়োলায় দুই বার বোমা হামলা হয়েছে। এতে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইয়োলায় সবশেষ হামলায় আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ