• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাংলা অনুবাদের ১ লাখ কুরআন শরীফ দেবে সৌদি

কুরআনসিসি নিউজ: বাংলাদেশকে এক লাখ বাংলায় অনুবাদ করা কুরআন শরীফ দেবে সৌদি আরব সরকার। সফররত সৌদি আরবের শ্রম উপমন্ত্রী আহমেদ বিন ফাহাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার ধর্মমন্ত্রী মতিউর রহমান সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে পারস্পরিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। উপমন্ত্রী বলেছেন কুরআন ভালভাবে বোঝার জন্য তারা এক লাখ বাংলায় অনুবাদ করা কুরআন শরীফ আমাদের দেবেন। ধর্ম মন্ত্রণালয় এ কুরআন শরীফ বিতরণ করবে।’

পুনরায় ওমরা ভিসা চালু নিয়ে উপমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান মতিউর রহমান।

২৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছেন সৌদি আরবের শ্রম উপমন্ত্রী। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ১১তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে দলটি ঢাকায় এসেছে। যৌথ কমিশনের বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ