• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইতালিয়ান নাগরিক পিয়রোর ৩০ বছর

125655_1সিসি ডেস্ক: দিনাজপুরে পিয়রো পিচস নামে ইতালিয়ান যে নাগরিক আহত হয়েছেন তার পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে যে তিনি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে আছেন। তার পরিচিতরা বলছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে তিনি বাস করছেন প্রায় ১০ বছর ধরে। বর্তমানে পিয়রো পিচস দিনাজপুর শুইহারি নাভারা ক্যাথলিক মিশনে কাজ করছিলেন।

দিনাজপুরের স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার জানিয়েছেন, পিয়রো দিনাজপুরে বসবাস করছেন ২০০৭ সাল থেকে। তিনি জানিয়েছেন, এই ইতালীয় নাগরিক খুবই সাধারণ জীবন-যাপন করতেন। সাংবাদিক আসাদুল্লাহ পিয়রোকে দেখেছেন খুব নিরিবিলি জীবন-যাপন করতে, সাধারণ মানুষের সাথে তার তেমন একটা সখ্যতা ছিল না।

পিয়রোকে অনেক দিন ধরে দেখেছেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তরুণ কান্তি হালদার। তিনি বলছিলেন, যারা যক্ষ্মা রোগ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে সঠিক চিকিৎসা পান সে ব্যাপারে তিনি হাসপাতাল এবং সরকারি সেবা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতেন। তিনি ডিগ্রিধারী কোনো চিকিৎসক ছিলেন না বলে জানান হালদার। সাথে সাথে পিয়রো নৈতিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন এসব রোগীদের।

সূত্র: বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ