বিনোদন ডেস্ক : বলিউডে আরও একজন অভিনেত্রী ঢুকে পড়লেন গানের জগতে। আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও শ্রুতি হাসানের পর এবার গান গাইতে চলেছেন সোনাক্ষী সিনহা। তার গানের শিরোনাম ‘ইস্কোহলিক’।
ইন্ডিয়ান আইডল জুনিয়র রিয়েলিটি শোয়ের সিজন টুতে বিচারক হিসেবে দায়িত্বপালন করেছেন সোনাক্ষী সিনহা। সেই অনুষ্ঠানে সোনাক্ষী জানিয়েছিলেন, ‘গান গাইতে ইচ্ছুক। সুযোগ পেলেই মাইক্রোফোনের পিছনে দাঁড়াতে প্রস্তুত আছি।’ এবার সেই সুযোগ এসে গেল সোনাক্ষীর কাছে।
জানা গেছে, ‘ইস্কোহলিক’ গানের রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইস্কোহলিক গানটি হিপ-হপ ঘরানার হবে। গানটি লিখেছেন কুমার এবং সংগীতায়োজন করেছেন মিট ব্রোস।
টি-সিরিজের প্রধান ভূষণ কুমার গায়িকা হিসেবে সোনাক্ষীর অভিষেক হওয়ায় বেশ খুশি। তিনি বলেন, ‘সোনাক্ষীর বেশ মিষ্টি একটি কণ্ঠ রয়েছে। এবং তার জন্য যে গান তৈরি করা হয়েছে তা অনেক জনপ্রিয় হবে। তার সঙ্গে কাজ করতে পেড়ে আমি বেশ আনন্দিত।’
তিনি আরো জানান, ‘ইস্কোহলিক গানটিতে ‘র্যাপিং’ করতেও দেখা যাবে সোনাক্ষীকে। গানটিতে এক অন্যরকম সোনাক্ষীকেই দেখতে পাবেন তার ভক্তরা।’
এদিকে সোনাক্ষী বলেন, ‘চলতি মাসের শেষের দিকে গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ শুরু করা হবে। ভিডিওটি তৈরি করবেন গিফটি। ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ‘দেশি কালাকার’ গানটিতে আমি তার সঙ্গে কাজ করেছিলাম।’
সোনাক্ষী এখন ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা আকিরা নিয়ে। সিনেমাটি পরিচালনা করছেন এ.আর. মুরুগাদোস। অন্যদিকে অভিনয় দেওল পরিচালিত ফোর্স টু সিনেমার শুটিংও করছেন এ অভিনেত্রী। এ সিনেমাটিতে প্রথমবারের মতো অ্যাকশন দৃশ্যে দেখা যাবে সোনাক্ষীকে।