• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দুই দেশের সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

হাসিনাসিসি নিউজ : দেশের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি ও প্যারিসের জঙ্গি হামলা ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ইউরোপ জুড়ে চলমান অস্থিতিশীল অবস্থায় মাল্টা ও ফ্রান্স সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ফ্রান্স ও মাল্টা সফরের প্রস্তুতির জন্য পাঠানো অগ্রবর্তী দলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে গত ১৬ ও ১৭ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর গঠনতন্ত্র গ্রহণের সাত দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিডার্স ফোরাম’ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর পক্ষে ওই সম্মেলনে যোগ দেন। গত শুক্রবার প্যারিসে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই সম্মেলনে যোগদান নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত সফর বাতিল করেন প্রধানমন্ত্রী।
জানা যায়, আগামী ২৭ নভেম্বর মাল্টায় কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয়ার কথা ছিল এবং ৩০ নভেম্বর প্যারিসে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনেও (কপ-২১) যোগ দেয়ার কথাও ছিল প্রধানমন্ত্রীর। ওই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ