• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে আদিবাসী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

মানববন্ধনদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সুইহারী মিশনের ইতালিয়ান নাগরিক ফাদার ড. পিয়েরো পিচমকে গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে ও দুস্কৃতিকারীদের গ্রেফতারের দাবীতে আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ মানববন্ধনে শেষে বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
১৮ অক্টোবর বুধবার সকালে প্রতিদিনের ন্যায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের গুলিতে আহত হন সুইহারী মিশনের এই খৃৃষ্টিয়ান ধর্মজাজক। তিনি বিগত ৩০ বছর যাবত আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের সেবা দিয়ে আসছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটিরর সভাপতি মইন উদ্দিন চিশতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল আউয়াল খোকা, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল টুডু, আদিবাসী যুব পরিষদের যুগ্ম আহবায়ক রতন মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি  মো. মনিরুজ্জামান, আদিবাসী ছাত্র পরিষদের নারী বিষয়ক সম্পাদিকা নিরলা মার্ডি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সোহেল পিতর মুর্মু।
বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়ে বলেন, মৌলবাদী ও জঙ্গীদের বিরুদ্ধে সকল জনগণকে স্বোচ্চার হতে হবে। বক্তারা বলেন, আদিবাসীদের বন্ধু পিচমকে যারা হত্যার চেস্টা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ