• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নবাবগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ২ জন নিহত

নিহতনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটো-চার্জারের আরোহী দু’জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার দলার দর্গা এলাকায়। নিহতরা হলেন আলতাফ হোসেন (৬৫) ও ইসমাইল হোসেন (১৩)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আজ বিকেল সাড়ে ৪টায় গোবিন্দগঞ্জ হতে দিনাজপুরগামী একটি মাল বোঝাই ট্রাক বিপরীত মুখি অপর একটি অটো চার্জারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটো-চার্জারের আরোহী আলতাফ হোসেন (৬৫) ও ইসমাইল হোসেন (১৩) ট্রাক চাপায় নিহত হয়।
নিহত আলতাফ হোসেন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের মৃত জিয়ার আলী ছেলে এবং ইসমাইল হোনেস একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনার পর ঘাটক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ