• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রাতে যা খেলেন মুজাহিদ-সাকা

170526_1ঢাকা : সাদা ভাতের সঙ্গে গরু ও মুরগির মাংসসহ চার পদের তরকারি দিয়ে রাতের খাবার খেয়েছেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। তাদের খাবারের মেন্যুতে গরু ও মুরগির মাংস ছাড়াও ছিল রুই মাছ এবং সবজি।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে দু’জনের পাশাপাশি কক্ষে খাবার এ পৌঁছে দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তারা সে খাবার খান। কারাগারের পক্ষ থেকে তাদের জন্য এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আরেকটি সূত্র জানায়, চূড়ান্তভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সাকা চৌধুরীর প্রাণভিক্ষার বিষয়টি এখন পর্যন্ত অনিষ্পন্ন রয়ে গেছে। এ বিষয়টি নিষ্পন্ন হয়ে গেলে রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির চূড়ান্ত রায় কারাগারে পৌঁছায়।

বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ