• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

ডিমলায় শিবির কর্মী আটক

আটকডিমলা (নীলফামারী) প্রতিনিধি: প্রতিরোধক আইনে  শিবিরের এক কর্মীকে নীলফামারীর ডিমলা থানা পুলিশ আটক করেছে। আজ শুক্রবার(২০ নভেম্বর) তাদের আটক করা হয়। আটক ব্যাক্তি উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ও রংপুর কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের নেতা শরিফ দেওয়ানকে (২৫)।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতামুলক কর্মকান্ডের ষড়যন্ত্রের অভিযোগে তাদের প্রতিরোধমুলক আইনের ১৫১ ধারায় আটক করা হয়। শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলনের মামলায়  পুলিশ ডিমলার উক্ত ইউনিয়নের ছোটখাতা গ্রামের মৃত মহির উদ্দিনের  ছেলে ছামিনুর রহমান (৪০) নামের সাবেক মেম্বারকে পুলিশ গ্রেফতার করে। তাকেও শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ