• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

আশায় পুস্পিতা পপি

পুষ্পিতাবিনোদন ডেস্ক: সময়ের আলোচিত চিত্রনায়িকা পুস্পিতা পপি ক্যারিয়ারে প্রথমবারের মত বড় পর্দায় জুটি বাধতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাথে। আব্দুল মান্নান পরিচালিত নতুন ছবি ”পাংখু জামাই” এ পুস্পিতাকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এ প্রসঙ্গে পুষ্পিতা পপি বললেন,”বেশ ভালো এই প্রথম শাকিব ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে ব্যাপারটি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে আশা করি দর্শকদের কাছে আমরা জুটি হিসেবে গ্রহণযোগ্যতা পাবো।” জানা গেছে,এই ছবিটিতে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও রয়েছেন। সব ঠিক থাকলে এ মাসের শেষের দিকে ছবিটির কাজ শুরু হবে। উল্লেখ্য,পুষ্পিতা পপি অভিনীত এ পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটির নাম হচ্ছে ”কখনো ভুলে যেও না” এবং ”আগে যদি জানতাম তু্ই হবি পর”। এছাড়াও পুস্পিতা পপি ”প্রেম হতেই পারে”,”তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা”, ”প্রেমের বিয়ে” সহ বেশকিছু ছবিতে অভিনয় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ