প্রযুক্তি ডেস্ক: রেকর্ড করলেন দিল্লি টেকনোলজক্যাল ইউনিভার্সিটির ছাত্র চেতন কক্কর। সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল তাকে বার্ষিক দেড় কোটি টাকা (১ কোটি ৯০ লাখ ডলার) বেতনে চাকরিতে নিযুক্ত করেছে।
পুসা রোডের স্প্রিংডেলস স্কুলের সাবেক শিক্ষিকা জানিয়েছেন, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তার জীবনটা আমূল বদলে দিয়েছে। চেতনের মা দিল্লি ইউনিভার্সিটির কেমিস্ট্রি এবং বাবা ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষক।
ডিটিইউ-এর ইনফরমেশন টেকনোলজির ফাইনাল ইয়ারের ছাত্র চেতন। তার পড়াশোনার পাট চুকবে ২০১৬-তে। আগামী বছরই ক্যালিফোর্নিয়ার গুগলের সদর দপ্তরে যোগ দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, এর আগে একই প্রতিষ্ঠানের আরেকজন ছাত্রকে বার্ষিক ৯৩ লাখ রুপিতে গুগল চাকরির অফার দিয়েছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া