• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রশ্ন ফাঁস: রংপুর মেডিকেলের তিন চিকিৎসক বরখাস্ত

রংপুরসিসি নিউজ: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে র‌্যাবের বের হাতে গ্রেপ্তারের পর আসামি হয়ে কারাগারে যাওয়ায় রংপুরের তিন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া চিকিৎসকেরা হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার শরিফুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিছুর রহমান সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বরখাস্তের নির্দেশের বিষয়টি রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানানো হয়। তাৎক্ষণিকভাবে বরখাস্ত কার্যকর করা হয়।

গত ২২ সেপ্টেম্বর রংপুর শহরের ধাপ এলাকার দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তিন চিকিৎসকসহ সাতজনকে আটক করে র‌্যাব-১৩। চিকিৎসক মোস্তাফিজুর রহমান ‘এ ওয়ান কোচিং সেন্টারের’ ব্যবস্থাপনা পরিচালক, চিকিৎসক জিল্লুর রহমান ও শরিফুল ইসলাম একই প্রতিষ্ঠানের পরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ