• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দাফন হলো আলবদর কমান্ডার মুজাহিদের

মুজাহিদসিসি নিউজ: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সোয়া ৭টায় কবরে শুইয়ে দেওয়া হয় আলবদর কমান্ডার মুজাহিদের মরদেহ।

ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা গেটের পাশে পারিবারিক জমিতে দাফন করা হয় মুজাহিদকে। এর আগে রোববার সকাল ৬টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তায় তার জানাজার নামাজ পড়ানো হয়। নিরাপত্তার খাতিরে করস্থানের আশপাশে যেতে দেওয়া হয়নি গণমাধ্যমকর্মীদের। করবস্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে ছিল সংবাদকর্মীরা।

জানাজা নামাজ পড়ান তার বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেফ। তবে নিরাপত্তার খাতিরে নিকটাত্মীয় ছাড়া জানাজায় অংশ নিতে পারেনি স্থানীয়রা।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে মুজাহিদের লাশ নিয়ে রওনা হয় অ্যাম্বুলেন্স। নিরাপদে মুজাহিদের লাশ পৌঁছে দেওয়ার নেতৃত্ব দিয়েছে র‌্যাব-৩। র‌্যাব-৩-এর তত্ত্বাবধায়নে পুলিশের দুটি ও র‌্যাবের দুটি গাড়ি মুজাহিদের লাশ পাহারা দিয়ে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ