• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মিয়ানমারের পাথরের খনিতে ভূমিধসে নিহত ৫০

Myanmar1448160334আন্তর্জাতিক ডেস্ক : মিয়নামারের উত্তরে একটি মূল্যবান পাথরের খনিতে ভূমিধসে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। শনিবার দেশটির কাচিন প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে বিবিসি।

মিয়ানমারের কাচিন প্রদেশের খনিগুলোতে বিশ্বের সেরা রত্ম পাথর পাওয়া যায়। এসব খনিতে মাঝে মাঝেই ভূমিধসের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, খনি এলাকার পাশেই খনিবর্জ্য স্তুপ করে রাখা হয়। অনেকেই এই বর্জ্যরে স্তুপের ওপরে উঠে পাথর খোঁজার চেষ্টা করে। নিহতদের অধিকাংশই স্তুপের ওপর থেকে পাথর কুড়াচ্ছিল। তবে কী কারণে বর্জ্যস্তুপে ধ্বস নেমেছে তা জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, শনিবার বিকেলে সে বর্জ্যস্তুপ থেকে ৫০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করতে দেখেছে। বর্জ্যস্তুপের কাছে থাকা কুড়েঘরগুলোর অধিকাংশই মাটিচাপা পড়েছে।

কাচিন প্রদেশের সঙ্গে মিয়ানমারের অন্যান্য অংশের যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় ভূমিধসের বিস্তারিত  কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ