• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

বরখাস্তগাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সাইদুর রহমান মুন্সিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। আদেশের কপি সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি কারামুক্ত সাইদুর রহমান মুন্সির বিরুদ্ধে একটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।

ফলে উপজেলা পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা প্রশাসক।

গত বছরের শেষদিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব জামায়াত-শিবিরের হামলায় আহত হন। পরে গত ২৯ ডিসেম্বর তিনি হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

চলতি বছরের ১৫ অক্টোবর ওই মামলায় সাইদুর রহমান মুন্সিসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ