• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৩৪তম বিসিএসের ফলাফল বাতিল নিয়ে হাইকোর্টের রুল

বিসিএসঢাকা: ৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩৪তম বিসিএসের ভাইভা কেন পুনরায় নেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল ফরিদা ইয়াসমিন।

চার সপ্তাহের মধ্যে পিএসসির চেয়ারম্যান, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত সপ্তাহে চৌধুরী জাফর শরীফ নামের এক ব্যক্তি ফলাফল বাতিল চেয়ে রিট দায়ের করেন।

অ্যাডভোকেট নুর-উস সাদিক জানান, নিয়মনুযায়ী মেধাক্রম অনুসারে ফল প্রকাশ করতে হবে। পিএসসি এটি না করে রোল নম্বর অনুসারে ফল প্রকাশ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ