• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ফেসবুক বন্ধ থাকায় নাশকতা হয়নি : তারানা হালিম

তারানাঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর নাশকতা হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এগুলো সাময়িক বন্ধ থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অন্যান্য রায়ের পর যে ছোটোখাটো নাশকতা ঘটতো সে তুলনায় পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে আছে।

সরকারের নির্দেশনা এলে খুলে দেওয়া হবে জানিয়ে তারানা হালিম বলেন, যতদিন পর্যন্ত একজন মানুষও নিরাপদ না হয়েছেন ততদিন বন্ধ থাকবে।

সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ থাকায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো এবং নাশকতা রোধ করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে আমাদের কাছে একটি মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ- যোগ করেন তিনি।

ফেসবুক বন্ধ করায় একজন মানুষও বিরক্তি পোষণ করেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সরকার জননিরাপত্তার স্বার্থে এগুলো বন্ধ রাখার অধিকার রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ