• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

যেসব পৌরসভায় নির্বাচন হবে

নির্বাচনসারা দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। নতুন আইন ও আচরণবিধি মেনে ভোট গ্রহণ করার লক্ষ্যে  মঙ্গলবার তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

এ সময় সিইসি বলেন, সারাদেশে মোট ৩২৩টি পৌরসভার মধ্যে আগামী ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত যেসব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে এরূপ ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২৩৪টি পৌরসভায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ২ হাজার ৯৫২টি ও সংরক্ষিত ওয়ার্ড ৭৩৮টি। সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৫৮২টি। এ সব পৌরসভায় মোট ভোটার ৭১ লাখ ৬২ হাজার ৩৯৬। এরমধ্যে পুরুষ ভোটার ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬জন। আর মহিলা ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন।

যে সব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানতে এখানে ক্লিক করুন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ