• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফলালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে  জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত অমূল্য চন্দ্র বর্মণ হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মহেশ চন্দ্র বর্মণের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার সীমান্তে ৬/৭ জনের গরু চোরাকারবারীরা সীমান্তের তারকাটা কাটছিল। এসময় ভারতের কোচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউ- গুলি ছুঁড়ে। এতে অমূল্য চন্দ্র বর্মণ ঘটনাস্থলেই মারা যান।

লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, ‘এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ