• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

জলঢাকায় সরকারী আবাসনে আগুন

অগ্নিকান্ডসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় সরকারী আবাসনে আগুনে পুড়ে ১০টি ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার গোলনা ইউনিয়নের ৬নং ওর্য়াডে সরকারী আবাসনে শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় ১০ নং ব্যারাকে এ আগুনের সুত্রপাত হয়। আগুন নিমিষেই ওই ব্যারাকের ১০টি ঘরের কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ডোমার, ডিমলা থেকে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ৯নং ঘরের বাসিন্দা একরামুল হক গুরুতর আহত হলে তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষতিগ্রস্থরা বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছে। আগুনের সঠিক কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ