• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খানসামায় বাল্যবিয়ের আয়োজন করায় বর-কণের বাবার জেল

ভ্রাম্যমান-আদালতখানসামা (দিনাজপুর) প্রতনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে বাল্যবিয়ে দেয়ার আয়োজন করার অপরাধে বর ও কনের বাবা এবং ঘটকের জেল দেওয়া হয়েছে। এ ঘটনাটি গত শুক্রবার উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী গ্রামের রাজকুমার মাষ্টার পাড়ায় ঘটেছে।

জানা গেছে, উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী গ্রামের রাজকুমার মাষ্টার পাড়ার দিনবন্ধু রায়ের কন্যা আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী পড়–য়া ছাত্রী (১৩) মনিকা রায় ও একই গ্রামের জগেশ্বর রায়ের পুত্র হরিদাশ রায় (২৮) এর সাথে গোপনে বিয়ের আয়োজন চলছিল।

ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটি ও এলাকার স্কুল শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যরা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার পিতা মাতাকে বাল্যবিবাহের কুফল সর্ম্পকে অবগত করায়। এরপরের মেয়ের অভিভাবক ২৭ নভেম্বর শুক্রবার রাতে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: সাজেবুর রহমান ও থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৪নং ধারা অনুযায়ী পাত্র জগেশ্বর রায়কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ৫নং ধারা অনুযায়ী মেয়ের বাবা দিনবন্ধু রায়কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বাল্য বিয়ে সংগঠিত করার অপরাধে পঞ্চগড়ের দেবীগঞ্জের  ঘটক কৃষ্ণ চন্দ্র রায়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ