• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাধ্যতামূলক হচ্ছে পাটের বস্তা

পাটসিসি নিউজ: সোমবার থেকে বন্ধ হচ্ছে ধান চালসহ ৬টি পণ্যের মোড়কে প্লাস্টিকের ব্যবহার। এসব পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে পাটের ব্যাগ।

ব্যবসায়ীরা বলছেন, পাটের বস্তার সরবরাহ কম থাকায় এ বিধান এখনই পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না। অন্যদিকে এ ক্ষেত্রে কোন ছাড় না দেয়ার কথা জানিয়েছে পাট ও বস্ত্র অধিদফতর।

কৃষি অধিদফতরের হিসেবে এ বছর পাটের উৎপাদন হয়েছে ৭৫ লক্ষ বেল। উৎপাদিত এ কাঁচা পাটের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৫৫ লক্ষ বেল। এর বাহিরে পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার আইন বাস্তবায়ন করতে ৭০ কোটি পাটের ব্যাগ প্রয়োজন। যার জন্য দরকার প্রায় ২০ থেকে ২২ লক্ষ বেল কাঁচা পাট। সবমিলিয়ে দেশে কাঁচাপাটের চাহিদা দাঁড়াবে উৎপাদনের কাছাকাছি।

রাজধানীর চালের আড়ৎগুলোতে এরই মধ্যে পাটের বস্তায় চাল আসতে শুরু করেছে। তবে সরবরাহে ঘাটতি রয়েছে, দাবি ব্যবসায়ীদের। সোমবার থেকে আগামী ৭দিন তিন ধাপে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। আইন বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে সরকারি ২৬টি এবং বেসরকরারি ৪১টি পাট কলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ