• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আ’লীগের প্রার্থী তালিকা ঢাকায়, বিএনপি’র প্রার্থী চূড়ান্ত

নির্বাচনশরীফুল ইসলাম, চাঁদপুর: আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে চাঁদপুর জেলার হাজীগঞ্জ, কচুয়া, ছেঙ্গারচর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ সহ মোট ৫ পৌরসভায় আওয়ামীলীগের তৃণমুলের সদস্যদের মতামত নিয়ে চূাড়ান্ত প্রার্থী তালিকা ঢাকায় প্রেরন করা হয়েছে। মনোনয়ন বোর্ডই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
অপর দিকে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করে বিএনপি’র হাইকমান্ডের কাছে প্রেরণ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত করেছে। আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করতে জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মো. শামসুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ৫ পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এ নিয়ে মতবিনিময় করেছেন। জেলা আওয়ামীলীগের এক নেতা জানান, স্থানীয় সংসদ সদস্যের সাথে আলাপ করেই স্ব-স্ব পৌরসভায় প্রার্থী নির্বাচন করা হবে। তবে দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এদিকে বিএনপির প্রার্থী তালিকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার হাতে আছে। তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলেই প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তবে চাঁদপুরের ৫ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা নিজের পক্ষে মনোনয়ন টানতে কেন্দ্রীয় নেতাদের দিয়ে সর্বশেষ তদবির চালাচ্ছেন। এ ৫ পৌরসভায় দলীয় কোন এখনো মনোনয়ন ক্রয় করেনি। আগামী ৩০ ডিসেম্বর এ ৫ পৌরসভার ভোটগ্রহণ করা হইবে। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ৫ ও ৬ ডিসেম্বর বাছাই, ১৩ ডিসেম্বর প্রত্যাহার এবং ১৪ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ