• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

আদিতমারীতে অগ্নিকাণ্ডে তিন বাড়ি পুড়ে ছাই

অগ্নিকান্ডলালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের ভূমিহীন দিনমজুর আবু মিয়ার (৬০) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী জানান, আগুন মুহূর্তেই পাশে আবু মিয়ার ভাই আব্দুর রহমান ও আজিজ মিয়ার বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ