• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

কাল হাবিপ্রবি’র ‘বি ‘ ও ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

HSTU-30-11-2015দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ‘এ’  ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯.৩০টা থেকে দুপুর ১০.৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০০০০১ থেকে ১০৬২০০ পর্যন্ত এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬২০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনে পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৬১০০ পর্যন্ত এবং  বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০৬১০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০০০০১ থেকে ৪০৪৪০০ পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিট রোল নং ৪০৪৪০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, পরীক্ষার্থী, জেলা প্রশাসন, জেলা সেবাদান সংস্থা ও জেলার বিভিন্ন সংস্থাসহ সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অবশিষ্ট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ২০১৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোটাসহ ২ হাজার ১৩৬ আসনের বিপরীতে ৫৮ হাজার ৮০৯ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছে।

 ২ পরীক্ষার্থীর কারাদন্ড
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে অবৈধ ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার ও কেন্দ্রের পরিবেশ নষ্টের অভিযোগে মো. শিমুল সরকার নামে এক পরীক্ষার্থীকে ৩০ দিন এবং মোছা. যারিন তাসনিম নামে অপর এক পরীক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ নভেম্বর) দিনাজপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী এ আদেশ প্রদান করেন।
মো. শিমুল সরকার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার ঘুগা গ্রামের রফিকুল সরকারের ছেলে এবং যারিন তাসনিম বগুড়া জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামের মো. শামসুল আলমের কন্যা। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ ভবনের ৫৪১ নং রুম এবং একাডেমিক ভবন-১ এর জেনেটিক্স এন্ড প¬ান্ট ব্রিডিং এর ল্যাব থেকে অবৈধ ইলেকট্রনিক্স যন্ত্রসহ তাদের দু’জনকে আটক করে দায়িত্বরত পরিদর্শক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ