• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,

ধর্ষনজয়পুরহাট : জয়পুরহাটের পল্লীতে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২৮) নামে একজনকে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ধর্ষণের  এ ঘটনাটি ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন পুলিশ জানায়,গ্রেফতারকৃত সোহাগ জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর দেওয়ান পাড়া মহল্লার গোলাম মোস্তফার ছেলে। রোববার তিনি একই উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামের এক গৃহবধূকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে ।
এ বিষয়ে ওই গৃহবধু জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সোহাগকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে বলে জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ