• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঢাকায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বার্ণসিসি নিউজ : রাজধানীর দক্ষিণখানে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণখানের ২৪৭ ফয়দাবাদের একটি বাসার নিচ তলায় মঙ্গলবার ভোরে বিকট শব্দে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। এ সময় ঘরের মধ্যে আগুন লেগে যায়। আগুনে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের ৫ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন রোমানা (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রোমানার ভাই ইমরান (৩০) ইমরানের স্ত্রী জান্নাত (২২) ও তাদের মেয়ে তামমিয়া (২)।

বিস্ফোরণে আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করেন।

আগুনে রোমানা শরীরের ৬০ শতাংশ, মনিকার ২০ শতাংশ, ইমরান ১০ শতাংশ, জান্নাতের ৮ শতাংশ ও তামমিয়ার ১০ শতাংশ পুড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ