• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অফিস সহকারীকে গলা কেটে হত্যা

হত্যাদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এক ছাত্রাবাসে প্রতিপক্ষকে গলা কেটে হত্যা করা হয়েছে।  মঙ্গলবার রাতের এই ঘটনায় হামলাকারী সন্দেহে আহত শুভ শেখ (২৫) নামে এক ছাত্রকে পুলিশ আটক করেছে।

নিহত আব্দুর রহিম (৩২) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তার বাড়ি সদর উপজেলার ঘুঘডাঙ্গা গ্রামে। আটক শুভ শেখ ওই পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শুভ পাবনার বাবুল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি খালেকুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আব্দুর রহিম একটি মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ছাত্রাবাসে আসে। এই ছাত্রবাসে থাকেন শুভ শেখ।

ছাত্রাবাসের দোতলায় ধস্তাধস্তি ও চিৎকারের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে গলা কাটা আব্দুর রহিমকে ও ডান হাতে রক্তাক্ত জখম অবস্থায় শুভকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। শুভকে হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ