• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

‘ঘরোয়া বৈঠকের অনুমতি লাগবে’

নির্বাচনসিসি নিউজ: নিরাপত্তার স্বার্থেই পৌর নির্বাচনে ঘরোয়া বৈঠকের জন্য প্রার্থীদের ২৪ ঘণ্টা আগে অনুমতি নেওয়ার বিধান করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কমিশনার দাবি করেন, পৌর নির্বাচনে কমিশন চরমভাবে নিরপেক্ষতা দেখাচ্ছে এবং আগামীতেও তা দেখাবে। তিনি আরো বলেন, কারো চাপে নয়, নিরপেক্ষতার স্বার্থেই রাজনৈতিক দলের দাবিগুলো মানা সম্ভব হয়নি।

নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে শাহনেওয়াজ বলেন, যাঁরা এখনো আগাম প্রচারণার পোস্টার ব্যানার সরিয়ে ফেলেননি তাঁদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আগের নির্বাচনে যেসব অনিয়ম হয়েছিল কমিশন তা থেকে শিক্ষা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের ২৩৪টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

গত ২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ