• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

জলঢাকায় আ. লীগের মনোনয়ন পেলেন যুবলীগ নেতা বাহাদুর

বাহাদুরসিসি নিউজ: নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

মঙ্গলবার রাতে এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে সাথে নিয়ে আনন্দ মিছিল সহকারে পৌর শহর প্রদক্ষিণ করে। তারা দলীয় মনোনয়ন এবং নৌকা প্রতীক দেওয়ার জন্য দলীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এ সংবাদে আবেগে আপ্লুত মনোনীত প্রার্থী বাহাদুর জানান, আজ আ. লীগের ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা সড়ক অবরোধ করেছিলাম। সে প্রেক্ষিতে আমার প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা তার সার্বিক বিচক্ষনতায় আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এ শুভক্ষণে মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। তার কাংখিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নৌকার বিজয় হবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ