• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাইবান্ধায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কারাদন্ডগাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের দায়ে খায়রুল ইসলাম (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ধর্ষণের ঘটনার দীর্ঘ সাড়ে ১০ বছর পর গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্মেশর ভট্টাচার্য গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামি খায়রুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলামের বাড়ি জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়ায়। তিনি ওই গ্রামের আবদুল করীমের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৫ মে রাতে সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়ার ছামছুল আলমের মেয়ে স্বামী পরিত্যক্ত শামছুনাহার লাভলী পানি আনতে পাশের বাড়িতে যান। এ সুযোগে প্রতিবেশী খায়রুল ইসলাম তার ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে। পরে রাতে ইসলাম দরজা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় লাভলী নিজেই বাদী হয়ে ১৭ মে ধর্ষণের অভিযোগে আদালতে মামলার আবেদন জানান। পরে আদালতের নির্দেশে সুন্দরগঞ্জ থানা পুলিশ ৫ জুলাই খায়রুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি রুজু করে। পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট এ কে এম মহিবুল হক সরকার মোহন জানান, আসামি খায়রুল ইসলাম জেলা কারাগারে রয়েছেন। মামলাটি অধিকতর তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে। মঙ্গলবার আদালতে সাক্ষী প্রমাণ ও আসামি খায়রুল ইসলামের উপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ