• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষকের অনিয়মে বাতিল হবে প্রতিষ্ঠানের অনুমোদন

নাহিদঢাকা: পরীক্ষায় কোন শিক্ষক অনিয়ম করলে ওই শিক্ষক ও প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে বিজি প্রেসে ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত এবং সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোন শিক্ষক কোন কেন্দ্রে পরীক্ষায় অনিয়ম করলে, নির্ধারিত সময়ের আগেই প্যাকেট খুলে প্রশ্নপত্র সরবরাহ করলে ওই শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্র ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনও বাতিল করা হবে।

তিনি বলেন, প্রশ্নপত্র নিরাপদ রাখাই বড় চ্যালেঞ্জ। যারা প্রশ্নপত্র ফাঁস করে তারা রেহাই পাবে না। কোচিং সেন্টারকে নজরদারিতে রাখা হবে।

ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র দিয়ে জালিয়াতরা যাতে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে সেজন্য বিটিআরসিকে নির্দেশ দেন মন্ত্রী।

সভায় শিক্ষা মন্ত্রণালয়, বিজি প্রেস,আইন-শৃংখলা বাহিনী, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ